টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

 

টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী

 

গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জনপ্রিয় তারকা হামজা চৌধুরীকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। ফুটবল এবং প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

টেকনোর মূলমন্ত্র ‘স্টপ অ্যাট নাথিং’ বা কোনো বাধায় থেমে না গিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতার সাথে হামজার লড়াকু ফুটবল ক্যারিয়ার ও অদম্য ইচ্ছাশক্তির দারুণ মিল রয়েছে। পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে হামজা দেশের ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। মাঠে তার দৃঢ় পারফরম্যান্স ও লড়াকু মানসিকতা তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

 

পড়ুন>>কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

সামনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবেও রয়েছে টেকনো। এই গুরুত্বপূর্ণ সময়ে হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সাথে টেকনোর সম্পৃক্ততা আরও গভীর হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক জানান, হামজার উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তাদের ব্র্যান্ড দর্শনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ এবং হামজার এই নতুন পথচলার সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলের মেলবন্ধনে ভক্তদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা উপহার দিতে চায় টেকনো।

 

এই পার্টনারশিপের আওতায় হামজা চৌধুরী টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও প্রোডাক্ট ক্যাম্পেইনে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে আপকামিং ক্যামন সিরিজের প্রচারণা, ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরি, ফ্যান অ্যাক্টিভেশন এবং বিভিন্ন কনজ্যুমার ক্যাম্পেইন। এআই-নির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়ে কাজ করা টেকনো, হামজার সাথে মিলে স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিশেষ মুহূর্তগুলো ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরির ওপর গুরুত্ব দেবে।

পড়ুন>>কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

টেকনোর সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ তার কাছে খুবই বিশেষ একটি জায়গা এবং এখানকার মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন তাকে মুগ্ধ করেছে। নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস তিনি লালন করেন, তার সাথে টেকনোর দর্শনের মিল রয়েছে বলে তিনি জানান।

 

আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বেশ কিছু ক্যাম্পেইন ও ফুটবলভিত্তিক নানা আয়োজন নিয়ে আসবে টেকনো। মাঠের খেলা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম—সবখানেই ফুটবলপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছাতে কাজ করবে এই নতুন জুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!