ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী গনসচেতনতা অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী গনসচেতনতা অনুষ্ঠান
জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্য নিয়ে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মদক বিরোধী গনসচেতনতা সৃষ্টিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মাদক বিরোধী সচেতনতা মাদকের নানা কূপল নিয়ে আলোচনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো নাজমুল হক, পরিদর্শক মো মোজাম্মেল হক উপ পরিদর্শক আবু তাহের, আবুল বশর, হাবিবুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকতা, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফছারসহ সহকারী শিক্ষাকবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে মাদক বিরোধী সচেতনতায় মেন্টর হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, ছাগলনাইয়া উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা এ উপজেলায় অনেকে মাদক বিক্রির সাথে জড়িত অনেকে ইতিমধ্যে মাদক সহ আমাদের হাতে আটক হয়ে জেলে হাজতে রয়েছে। তারা কেউ কেউ হয়তো আমাদের পিতা, ভাই নয়তো আত্মীয় স্বজন। তাদের আটকের পর তোমরা ছাত্র ছাত্রীরা অনেক সময় লোকলজ্জায় থাকতে হয়। তাই এখন থেকে আমাদের অঙ্গিকার করতে হবে আমাদের পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িত হবে না তা হলে এ সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে।
একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে একাজে এগিয়ে আসতে হবে। সভায় ছাত্র ছাত্রীদের মাঝে সচেতনতা মুলক লেখা সমৃদ্ধ খাতা, কলম, স্কেল,ও লিফলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























