ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ

চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষককের মৃত্যুদণ্ডাদেশ প্রদান

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষককের মৃত্যুদণ্ডাদেশ প্রদান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষককের মৃত্যুদণ্ডাদেশ প্রদান

চট্টগ্রামে একটি মাদ্রাসায় চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছোট বেউলা এলাকার নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দীন (৩৫)। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর কৌঁসুলি জিকো বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হোস্টেল সুপার হিসেবে কর্মরত ছিলেন নাছির উদ্দীন। ওই মাদ্রাসায় চার শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়।

২০২০ সালের ১৯ অক্টোবর ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৪ জুলাই নাছির উদ্দীনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ২৫ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ১১ জনের সাক্ষ্য শেষে রোববার নাছির উদ্দীনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষককের মৃত্যুদণ্ডাদেশ প্রদান

আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪