চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৩:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
চামড়াপণ্য ও জুতা কারখানা খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন মাসিক মজুরিকাঠামো চূড়ান্ত করেছে সরকার। গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন এই কাঠামো অনুযায়ী, এ খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা এবং কর্মচারীদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ এই খাতের শ্রমিক-কর্মচারীদের মজুরি বোর্ড গঠিত হয়েছিল।
নতুন নির্ধারিত কাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড বিন্যাস করা হয়েছে।
এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের একজন সহকারী অপারেটরের মোট মাসিক বেতন ১১ হাজার ৯০০ টাকা। এই অংকের মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এই ২ হাজার ৯০০ টাকা ভাতা সব গ্রেডের শ্রমিক সমান হারে পাবেন। ক্রমানুসারে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের বেতন ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের বেতন ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ প্রথম গ্রেডে চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক বেতন ২৩ হাজার ২৫৫ টাকা করা হয়েছে। এ ছাড়া চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, কর্মচারীদের জন্য চারটি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীদের মোট মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা, যার মধ্যে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। এছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ২০ হাজার ৬০০ টাকা করা হয়েছে। কর্মচারীরাও শ্রমিকদের সমান ২ হাজার ৯০০ টাকা করে বিভিন্ন ভাতা পাবেন। এ ছাড়া শিক্ষানবিশ কর্মচারীদের জন্য মাসিক ১০ হাজার টাকা মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা এবং কর্মচারীদের ছিল ৮ হাজার ৫২৫ টাকা।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























