চলমান শৈত্য প্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ১২:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে
চলমান শৈত্য প্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কুড়িগ্রাম।
স্মারক নং: জেপ্রাশিঅ/কুড়ি/২০২৪/৮৮(৯)/১৩, তারিখঃ ১৮.০১.২০২৪ খ্রি.
বিষয়ঃ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, রাজারহাট, কুড়িগ্রামে অদ্য ১৮.০১.২০২৪ তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় সর্বনিম্ন তাপমাত্রা ০৯.০° সেঃ পাওয়া যাওয়ায় কুড়িগ্রাম জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা প্রসঙ্গে।
সূত্র: ১। ভারপ্রাপ্ত কর্মকর্তা, কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, রাজারহাট, কুড়িগ্রাম এর দপ্তর স্মারক নং- ২৩.০৯.৪৯৭৭,৫২৪,৯৯,০২১.২৩.০৩, তারিখ-১৮.০১.২০২৪খ্রি.।
২। সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা মহোদয়ের দপ্তর স্মারক নং- ৩৮,০০,০০০০,০০৮,৯৯,০০১,১৬-১৩, তারিখ-১৬.০১.২০২৪খ্রি.।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশের চলমান শৈত্যপ্রবাহ চলমান থাকায় কুড়িগ্রাম জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ১৮.০১.২০২৪ তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় সর্বনিম্ন তাপমাত্রা ০৯.০° সেঃ পাওয়া যাওয়ায় কুড়িগ্রাম জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এমতাবস্থায়, সর্বোচ্চ তাপমাত্রা ১০° সেঃ না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























