গোল্ডেন প্লাস পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরবের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গোল্ডেন প্লাস পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরবের : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

গোল্ডেন প্লাস পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরবের

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
গোল্ডেন প্লাস পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরবের

গোল্ডেন প্লাস পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরবের।এবার সে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন প্লাস পেয়েছে।

তার স্বপ্ন প্রকৌশলী হওয়ার, কিন্তু সাধ থাকলেও সাধ্য নাই।  জন্মের ১ বছর পরেই গৌরবের বাবা মারা যান। তার পর মায়ের স্বপ্ন পুরণ করার জন্য দারিদ্র্যতার মধ্যে ও পড়ালেখা চালিয়ে গেছেন।

নাটোরের সিংড়া উপজেলার ৫নং ওয়ার্ড বাজারের
মৃত গোবিন্দ চন্দ্র সাহার পুত্র গৌরব চন্দ্র সাহা। মা কামনা রানী সাহা একজন গৃহিণী। স্বামী মারা যাবার ১৬ বছর কেটে গেছে। স্বজনদের সহযোগিতায় কষ্ট করে সংসার চালাচ্ছেন। কিন্তু সন্তানের চাহিদা পুরণ করতে পারেননি। অভাব অনটনের মাঝে কামনা রানী তার ভাইয়ের কাছ থেকেও সংসারের খরচ নিতে হয়। জীর্ণ শীর্ণ ঘরে বসবাস করতে হয়।

মামা সুবল সাহার কিছুটা খরচ দেন বিধায় পৌর এলাকার বাজারে হাফ শতক জায়গার উপর টিনশেড বাড়িতে বসবাস করেন।

জানা গেছে, বাবা গৌবিন্দ্র সাহা একসময় বাজারে ব্যবসা করতেন। কিন্তু লিভার জন্ডিসে ২০০৬ সালে গৌরবের বাবা মারা যান।

তার পর থেকে সংসারের অভাব নিত্যদিনের। ভাঙ্গা ঘরে চাঁদের আলো দেখা দিলেও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরব।

গৌরবের মা তার মেধাবী ছেলের উচ্চ শিক্ষার জন‍্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!