কুড়িগ্রামে আগাম ৩০২ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে শষা
- আপডেট সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে আগাম ৩০২ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে শষা
কুড়িগ্রামে এ বছর বন্যার ক্ষতি পুষে নিতে আগাম শীতকালীন সবজী শশা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।কম খরচে লাভ বেশি থাকায় শসা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।এ মৌসুমে আবহাওয়া অনুকূল ও বাজার দাম ভালো থাকলে শসা বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন শসা চাাষিরা।
জেনে নিন>>আধুনিক পদ্ধতিতে হাইব্রিড মরিচ চাষ পদ্ধতি
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা আগাম শীতকালীন সবজি চাষে অনান্য সবজির পাশাপাশি ৩০২ হেক্টর জমিতে শসার চাষাবাদ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবে বলে জানান কৃষি অফিস।
কথা হয় সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের চাষি মোঃ নুর ইসলামের সাথে তিনি বলেন, এ বছর তিন বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি শসা চাষ করেছি।
শসা চাষে ব্যয় হয়েছে বিঘা প্রতি মোট ১০-১২ হাজার টাকা।এখন পর্যন্ত মণ প্রতি ৪ হাজার দরে ২০ হাজার টাকার শসা বিক্রি করেছি। আবহাওয়া ভালো থাকলে আর গাছের রোগ ব্যাধি না হলে আশা করছি ভালো লাভবান হবো।
আরেক কৃষক মোঃ রোস্তম আলী বলেন, আমি এক বিঘা জমিতে শসা চাষাবাদ করেছি। শসা চাষের নিয়মিত পরিচর্যা ও ওষুধ প্রয়োগ করলে গাছে তেমন রোগ বালাই ধরে না।তবে শসায় ছত্রাক /পোকা আক্রমন থেকে রক্ষা পেতে কীটনাশক ছিটিয়ে ক্ষেত ভালো রাখা যায়। বাজারে শসার চাহিদা ভালো। আশা করছি এ মৌসুমে ৫০-৬০ হাজার টাকার শসা বিক্রি করতে পারবো।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কুড়িগ্রাম জেলায় ৩০২ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি শসার চাষাবাদ হচ্ছে। কৃষি অফিস থেকে চাষিদের সব সময় নির্দেশনা দেয়া হচ্ছে। আশা করছি এ মৌসুমে শসা চাষিরা লাভবান হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























