কান্দিরহাট প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ২০২২ সালের শিক্ষার্থীদের বিদায় ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কান্দিরহাট প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কান্দিরহাট প্রি-ক্যাডেট স্কুলের নিজস্ব ক্যাম্পাসে পরিচালনা পর্ষদের সদস্য মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন পরিচালক রফিকুল ইসলাম, খন্দকার মো. আতাউর রহমান, মেহেদী হাসান নয়ন, কমল চন্দ্র সরকার, মোঃ আনিসুর রহমান প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা বক্তব্য দেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা দেন মো. সিফাত হোসেন সৈকত।
পরে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্কুল সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশেষ অতিথি মো. আকবর আলী।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কান্দিরহাট প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক জনাব মো.জাহিদ হাসান জীবন ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























