কাতারে স্বর্ণের বড় দরপতন, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসীরা
- আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে স্বর্ণের দামে ধারাবাহিক পতনের জেরে কাতারসহ মধ্যপ্রাচ্যের বাজারে স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমে আসায় স্থানীয় প্রবাসী ও ক্রেতাদের মধ্যে কেনার আগ্রহ বেড়েছে। বিশেষ করে ভবিষ্যতে দাম বাড়ার ঝুঁকি এড়াতে অনেকেই বর্তমান কম মূল্যে স্বর্ণ কেনার সুযোগ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্রিম বুকিং প্রকল্পের দিকে ঝুঁকছেন।
আন্তর্জাতিক বাজারে গত শুক্রবার (২০ নভেম্বর) টানা পঞ্চম দিনের মতো স্বর্ণের দাম কমে প্রতি আউন্স প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছে, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এর ফলে বর্তমানে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। আন্তর্জাতিক বাজারের এই বড় দরপতনের সরাসরি প্রভাব পড়েছে কাতারের বাজারেও। চলতি সপ্তাহে দরপতন হয়েছে প্রায় ৯ শতাংশ, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
দেশটিতে বর্তমানে ২৪ ক্যারেট স্বর্ণ গ্রামপ্রতি প্রায় ৪২৯ থেকে ৪৩০ রিয়ালে বিক্রি হচ্ছে। এছাড়া ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রায় ৩৯৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ প্রায় ৩২৬ রিয়ালে নেমে এসেছে। পার্শ্ববর্তী সংযুক্ত আরব আমিরাতেও এর প্রভাব স্পষ্ট, সেখানে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ৪৪৪.২৫ দিরহাম থেকে কমে ৪৩২.৫০ দিরহামে নেমেছে।
দাম কমার এই সুযোগে ক্রেতাদের দীর্ঘমেয়াদী সুবিধা দিতে কাতারভিত্তিক স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বিশেষ অগ্রিম বুকিং সুবিধা চালু করেছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকরা মোট মূল্যের ৫০ শতাংশ অগ্রিম জমা দিয়ে বর্তমান নির্ধারিত দরে ৩ মাস পর্যন্ত স্বর্ণ বুকিং রাখতে পারেন। এছাড়া পুরো ১০০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধ করলে ৬ মাস পর্যন্ত সেই দাম অপরিবর্তিত রাখার সুবিধা পাওয়া যাচ্ছে। কাতার ও উপসাগরীয় অঞ্চলে জনপ্রিয় ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের জন্য দুই ধরনের অগ্রিম বুকিং সুবিধা চালু রেখেছে।
প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ জানান, অগ্রিম বুকিংয়ের ফলে দাম বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। তবে বুকিংয়ের মেয়াদকালে বাজারে স্বর্ণের দাম আরও কমলে ক্রেতারা সেই নতুন কম দামেই পণ্যটি বুঝে নিতে পারবেন। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবাসীদের মধ্যে বিশেষ করে যাঁদের সামনে বিয়ের কেনাকাটার মতো নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তাঁরাই এই অগ্রিম বুকিংয়ের সুবিধা বেশি নিচ্ছেন। তবে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের একাংশ আরও দরপতনের আশায় বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে বিনিয়োগের উদ্দেশ্যে যাঁরা স্বর্ণের বার বা কয়েন কিনতে আগ্রহী, তাঁদের অনেকেই আরও দরপতনের আশায় বাজার পর্যবেক্ষণ করছেন।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























