কাউনিয়ার মাতৃ-পিতৃহীন জহুরুলের বাঁচার আকুতি
- আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
মাতৃ-পিতৃহীন জহুরুল ইসলাম(৩২) বিত্তবান মানুষের সহযোগিতায় বাঁচতে চায়। সে হিমোলাইটিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চীলমারী টারী গ্রামের মৃত্যু আবুল কাশেমের পুত্র জহুরুল ইসলাম পিতা-মাতাকে হারিয়ে নানার বাড়িতে বসবাস করে আসছে।
আশা এনজিও-র রংপুর সদর ব্রাঞ্চে পিয়ন পদে কর্মরত ছিল সে। সুখেই কাটছিল তার অবিবাহিত জীবন। এরই মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া Hereditary Spehrocytosis জন্মগত রক্তশুণ্যতা রোগ টি তার শরীরে বাসা বাঁধে।
আশা এনজিও সহ আত্মীয় স্বজনের সহযোগিতায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমোটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ একেএম কামরুজ্জামানের চিকিৎসা নেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন।
কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভারতের সিএমসি(ভেলর) হাসপাতালে ভর্তি হয়ে ডাঃ সোহিনী চট্রোপাধ্যায়ের চিকিৎসা গ্রহন করে। ডাঃ সোহিনী চট্রোপাধ্যায় তাকে জানান এ রোগ থেকে মুক্তি পেতে তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ প্রদান করেন।
তার অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন । কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা থাকায় সে দেশে ফেরত আসে। তার পিতা-মাতা কেহই পৃথিবীতে বেঁচে নেই। কে দিবে তাকে এত টাকার যোগান।
এ জন্য সে সরকার সহ বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহার্য্য কামনা করেছে। তাকে এ নম্বরে ০১৭৫০৮২৩৬০১(বিকাশ) ০১৩২২৬৮০৮৬০(নগদ) সাহার্য্য পাঠাতে বিত্তবান মানুষের কাছে অনুরোধ জানিয়েছে সে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























