কাউনিয়ায় ভুট্টা খেতে কীটনাশক প্রয়োগ: পাঁচটি মুরগির মৃত্যু থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ভুট্টা খেতে কীটনাশক প্রয়োগ: পাঁচটি মুরগির মৃত্যু থানায় অভিযোগ
কাউনিয়া উপজেলার পূর্বচাঁনঘাট গ্রামে বর্গাচাষীর খেতে দেওয়া কীটনাশক খেয়ে আব্দুস সালামের পাঁচটি মুরগি মারা গেছে। খেতের আশপাশের কাউকে না জানিয়ে ভুট্টা খেতে দানাদার কীটনাশক ছিটিয়ে দেওয়ার কারণে মুরগি দানাদার বিষ খেয়ে মারা যাওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁনঘাট গ্রামের বর্গা চাষী বেলাল হোসেন শনিবার বিকেলে আশপাশের বাড়ির কাউকে না জানিয়ে ভুট্টা খেতে কীটনাশক প্রয়োগ করে। কীটনাশক প্রয়োগের পর ভুট্টা খেতে আব্দুস সালামের ৪টি ও মোহর আলীর ১টি মোট ৫টি মুরগি নেমে ভুট্টা খেতের দানাদার বিষ খেয়ে মারা যায়।
পড়ুন>> বিশ্বম্ভরপুরে এফআইভিডিবি বিএইচএ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত
সোমবার সকালে মুরগী গুলো কাউনিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসলে ভেটেনারী সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান মুরগি গুলো মৃত্যু ঘোষণা করেন।
মুরগির আনুমানিক মূল্য সাড়ে তিন হাজার টাকা হবে বলে জানান মুরগির মালিক আব্দুস সালাম ও মোহর আলী। পরে তারা থানায় অভিযোগ করেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি এস এম শরিফ বলেন এ অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























