কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু: আহত ৮ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু: আহত ৮ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু: আহত ৮

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
প্রতিকী ছবি

 

 

 

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু: আহত ৮

 

 

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু: আহত ৮ জন।
রংপুরের কাউনিয়ায় নতুন একটি রাসায়নিক সারের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের মাইকের কাঁচা বাঁশ বিদ্যুতের তারে পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু ঘটেছে এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের ৩জন কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও ২জনকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সাহবাজ গ্রামের আমতলা নামক স্থানে।

পড়ুন>> শুভ সকাল; আজ সোমবার ৪ আগষ্ট ২০২৫: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

পারিবারিক ও থানা  সূত্রে জানাগেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহবাজ আমতলা নামক স্থানে নজর আলী নামের এক ব্যবসায়ীর রাসায়নিক সারের দোকান ঘরের উদ্বোধনী অনুষ্ঠান রোববার রাত সাড়ে ৮টার দিকে শুরু হয়। নজর আলী একজন পীরভক্ত ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার পীরভক্ত মুরিদ ও এলাকার মানুষ কে উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত করেন।

 

 

কাঁচা বাঁশে মাইক টাঙ্গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া খায়ের শুরু করা হয়। এমন সময় আচমকা বৃষ্টি সহ ঝড় বাতাস শুরু হলে মাইক টাঙ্গানো কাঁচা বাঁশটি ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে পড়ে যায়।

 

মাইকের তারের সাথে বিদ্যুৎ সংযোগ ঘটে সাথে সাথে মাইকের ব্যাটারী বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দোয়া পড়া অবস্থায় মিঠাপুকুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম হুজুর (৩৮) ও পাশে বসা পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বাসিন্দা শাহাবুদ্দিন মিয়া(৪৫) ঘটনা স্থলেই প্রাণ হারায়।

 

 

এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় ৮ জন। গুরুত্বর আহত কাউনিয়া উপজেলার সাহবাজ গ্রামের হাসু মিয়া ও দোকান মালিক নজর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

এপ্রসঙ্গে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!