ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় আজকের খেলার সূচি: টিভিতে চোখ রাখুন ৩ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করল জামায়াত নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন

কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় অটো চালক নিহত : বিক্ষুব্ধ জনতা কর্তৃক ট্রেন আটক

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় অটো চালক নিহত : বিক্ষুব্ধ জনতা কর্তৃক ট্রেন আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় অটো চালক নিহত। বিক্ষুব্ধ জনতা কর্তৃক ট্রেন আটক।

উপজেলার তকিপল হাটের কাছে শুক্রবার সন্ধ্যায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ লোকজন রংপুর এক্সপ্রেস ট্রেন টি প্রায় আধা ঘণ্টা আটক করে রাখে। দূর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে শুক্রবার পৌনে সাতটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল হাটের কাছে অরক্ষিত রেলগেট দিয়ে অসাবধানতাবশত:অটোরিকশা নিয়ে যাওয়ার সময় পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারী গামী এল আর ৪৬২ নং লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশা টি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ট্রেনের নীচে পড়ে অটোরিকশা চালক মাহবুবুর রহমান (৪৭) এর বাম পা বিছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে দশটার দিকে অটোরিকশা চালক মাহবুবুর রহমান মারা যায়।

নিহতের ভগ্নিপতি বাদশা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাহবুবুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের বেটুবাড়ী এলাকার মৃত্যু আব্দুল করিমের পুত্র।

এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রেল লাইনে রসি টানিয়ে লাল পতাকা দেখিয়ে রংপুর থেকে ঢাকা গামী রংপুর এক্সপ্রেস ট্রেন টি আধা ঘণ্টা দাঁড় করিয়ে রেখে সার্বক্ষনিক গেটমেন রাখা দাবী জানিয়ে বিক্ষোভ করে।

একারণে ঢাকা গামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া জংশন স্টেশন থেকে ৩৫ মিনিট বিলম্বে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

কাউনিয়া স্টেশন মাষ্টার হোসনে মোবারক বলেন তকিপল হাটের কাছে রেল গেটে একজন গেটমেন সকাল থেকে সন্ধা পর্যন্ত দায়িত্ব পালন করে চলে যায়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে রেললাইন পারাপার হয়ে থাকে।

তিনি বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখন থেকে ২৪ ঘন্টা সেখানে গেটমেন রাখার ব্যবস্থা করা হবে ।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে রেল কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নিয়ে রেল গেট এলাকা ত্যাগ করে।

লালমনির হাট ডিভিশনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-মামুন বলেন রেল দূর্ঘটনার কারণ অনুসন্ধানে সহকারী পরিবহন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের কে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত রির্পোট জমা দিতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় অটো চালক নিহত : বিক্ষুব্ধ জনতা কর্তৃক ট্রেন আটক

আপডেট সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩