ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু

কাউনিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা মামলায় শিক্ষক কারাগারে

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ২০১ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা মামলায় শিক্ষক কারাগারে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়া উপজেলায় বালিকা মাদ্রাসা ক্লাস রুমে এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার মামলায় শিক্ষক তাজুল ইসলাম তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

গত মঙ্গলবার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিজ্ঞ বিচারক এম আলী আহমেদ এ আদেশ প্রদান করেন।তাজুল ইসলাম তুহিন কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ওই এলাকার সিঙ্গারকুড়া আহমাদিয়া বালিকা দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট দুপুরে সিঙ্গারকুড়া আহমাদিয়া বালিকা দাখিল মাদরাসায় ক্লাস রুমে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন শিক্ষক তুহিন। এসময় মেয়েটি চিৎকার দিলে তার সহপাঠীরা এগিয়ে যায়। তখন তুহিন বিষয়টি অন্যদের না বলার জন্য ওই শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান। পরে ক্লাস শেষে মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনায় গত ২৫ আগস্ট ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় তাজুল ইসলাম তুহিনকে আসামি করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর গা ঢাকা দেয় ওই শিক্ষক। পরে তিনি মাহামান্য হাইকোর্ট থেকে জামিন এসে মামলার বাদীকে ভয়ভীতি দেখায়।

রংপুর নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি পিপি তাজিবুর রহমান লাইজু বলেন, কাউনিয়া উপজেলার সিঙ্গারকুড়া আহমাদিয়া বালিকা দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক তাজুল ইসলাম তুহিন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারার একটি মামলায় মাহামান্য হাইকোর্ট থেকে জামিন ছিল। ইতিমধ্যে তার জামিনের মেয়াদ শেষ হয়। গত মঙ্গলবার আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত- ৩ এর বিজ্ঞ বিচারক।

সিঙ্গারকুড়া আহমাদিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার নজরুল ইসলাম বলেন, শিক্ষক তাজুল ইসলাম তুহিন এর আগে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টা করেছিল। গত ২৪ আগষ্ট ঘটনার পর ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থী লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক তাজুল ইসলাম তুহিন সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা মামলায় শিক্ষক কারাগারে

আপডেট সময় : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২