একই সারিতে ৬টি গ্রহ দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
একই সারিতে ৬টি গ্রহ দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

একই সারিতে ৬টি গ্রহ দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪
একই সারিতে ৬টি গ্রহ দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী

একই সারিতে ৬টি গ্রহ দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী

আজ ৬টি গ্রহকে একই সারিতে দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। নেপচুন গ্রহকে সবচেয়ে ভালো করে দেখা যাবে ৩ জুন। তবে এরপরেও দেখা যাবে।

বাংলাদেশ থেকেও দেখা যাবে এ দৃশ্য। একই সারিতে আসবে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন। গ্রহের সারিবদ্ধতা এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের গ্রহগুলিকে পৃথিবী থেকে এক সরলরেখায় অবস্থান করতে দেখা যায়।

গত ৩১ মে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, একই সারিতে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সবচেয়ে ভালো করে দেখা যাবে ৩ জুন। তবে এরপরেও দেখা যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের ছয়টি গ্রহ কাছাকাছি আসতে চলেছে। পৃথিবী থেকে এই ছয়টি গ্রহকে এক সারিতে দেখা যাবে। এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকেও। প্রায় এক সারিতে অবস্থান করবে গ্রহগুলি। এরকমভাবে এক সারিতে একাধিক গ্রহঅবস্থান করলে তাকে মহাজাগতিক পরিভাষায় বলা হয় ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’।

এতে গ্রহগুলি এত কাছাকাছি চলে আসে যে পৃথিবী থেকে তাদের একসারিতে মনে হয়। ৩ জুন থেকে পরিষ্কার আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে।

বিজ্ঞানীদের দাবি, ৩ জুনের আগেই সূর্যের অনেকটা কাছে চলে আসবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। তার পাশে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে বুধ। তারপর একে একে অন্য গ্রহগুলিকেও দেখা যাবে ওই সারিতে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ দেখার সবচেয়ে ভালো সময় হল ভোররাত। অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে। ওই সময় আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে। হালকা হলুদ আভা থাকবে তাতে। শনির ঠিক নীচে দেখা যাবে লাল রঙের মঙ্গল গ্রহকে। পূর্ব দিগন্ত থেকে ১০ ডিগ্রিরও কম উচ্চতায় দেখা যাবে বুধকে। মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি। আর সারির শেষদিকে থাকবে ইউরেনাস এবং নেপচুন। এই দুটি গ্রহের খালি চোখে দেখা পাওয়া যাবে না। এছাড়া শুক্র গ্রহ সূর্যের অনেক কাছাকাছি থাকায় সেটাও দেখা যাবে না। এই ছয় গ্রহর সঙ্গে থাকবে চাঁদও।’

বিজ্ঞানীরা জানিয়েছেন, মেঘমু্ক্ত আকাশ থাকলে সূর্য ওঠার ২০ মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে বা আকাশে মেঘ থাকলে তা দেখা যাবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এমন সারিবদ্ধ পরিস্থিতিতে গ্রহগুলিকে স্বাভাবিকের তুলনায় আকারে অনেকটা বড় দেখানোর তথ্য সঠিক নয়। নিজেদের স্বাভাবিক অবস্থাতেই থাকে গ্রহগুলি। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেই এই দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!