ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়

ঈদে বর্জ‍্য অপসারণে ঢাকায় ১৯ হাজার ৪৯৭ জন পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

ঈদে বর্জ‍্য অপসারণে ঢাকায় ১৯ হাজার ৪৯৭ জন পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে বর্জ‍্য অপসারণে ঢাকায় ১৯ হাজার ৪৯৭ জন পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত

এবারের ঈদে রাজধানীতে কোরবানির পশু বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ হাজার ৪৯৭ জন পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরের ১০ হাজার এবং দক্ষিণ সিটির ৯ হাজার ৪৯৭ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম পশু কোরবানির ৬ ঘণ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন।

কোরবানি হওয়া পশুর রক্ত, বর্জ্য ও আবর্জনা অপসারণে ঈদের দিন ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত থাকবে উত্তর সিটি করপোরেশনে। ডিএনসিসির মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা পুরো বিষয়টি তদারকি করবেন।

ঈদের দিন বর্জ্য ব্যবস্থাপনায় কোরবানির পশুর মালিকদের বর্জ্য প্যাকেট করতে ৯ লাখ ৪০ হাজার পলিব্যাগ, ১ লাখ বায়োডিগ্রেডেবল পলিব্যাগ বিতরণ করা হয়েছে। একই সময় ২ হাজার ৬৮০ বস্তা ব্লিচিং পাউডার (২৫ কেজির বস্তা), ৯০০ ক্যান স্যাভলন (প্রতি ক্যান ৫ লিটার), ৭ হাজার টুকরি ও ১ হাজার ২৫০ লিটার ফিনাইল ব্যবহার হবে।

ডিএনসিসির ৫৪টি ওয়ার্ড থেকে বর্জ্য সংগ্রহ করে আমিনবাজার ল্যান্ডফিল্ডে নেওয়ার জন্য ৮৫টি ডাম্প ট্রাক, ২১টি পে-লোডার, ১৮টি পানির গাড়ি, ২টি টায়ার ডোজার, ৫টি স্কিড লোডার, ১৪০টি পিকআপ ও ৪৫টি কনটেইনার ক্যারিয়ার ব্যবহার করা হবে।

এদিকে ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু করবে ডিএসসিসি। এই সিটির ৭৫টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণে তাদের ৯ হাজার ৪৯৭ জন কর্মী কাজ করবেন। এর মধ্যে নিজস্ব জনবল ৪ হাজার ৯৯৭ জন, প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের (পিসিএসপি) ৪ হাজার ৫০০ জন। সব মিলিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রমে ৫৬০টি যান-যন্ত্রপাতি নিয়োজিত থাকবে।

বর্জ্য অপসারণের পাশাপাশি যেসব জায়গায় পশু কোরবানি করা হবে, সেখানে ৪০ টন ব্লিচিং পাউডার, ২২২ গ্যালন স্যাভলন ছিটানো হবে। এছাড়া বর্জ্যগুলো প্যাকেট করে রাখতে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে বলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদে বর্জ‍্য অপসারণে ঢাকায় ১৯ হাজার ৪৯৭ জন পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত

আপডেট সময় : ০৮:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪