ঈদগাঁও পোকখালীর গোমাতলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের ঈদগাঁও থেকে শাহাব উদ্দীন (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
বুধবার (১১জানুয়ারি) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের রাস্তা পাশের ঈদগাঁও নদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
জানাগেছে, সকালের দিকে স্থানীয়রা চলাচলের সময় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ঈদগাঁও থানার পুলিশ ওসি গোলাম কবির বলেন, ঈদগাঁও নদী গোমাতলী এলাকা থেকে শাহাব উদ্দীন নামে একজন পুরুষে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মৃগীরোগী ছিলো। যার কারণে নদীতে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন।
তিনি আরো বলেন প্রাথমিক সোরাহত রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বহুবছর ধরে তিনি মৃগীরোগে আক্রান্ত শাহাব উদ্দীন । সে দিনমজুরের কাজ করতো। রাতে লবণের মাঠ থেকে এসে নদীর উপর খোলা বাথরুমে প্রবেশ করে। ওই বাথরুমেই মৃগীরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে মৃত্যুর দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























