ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইইউতে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৩৮৯ বার পড়া হয়েছে

ইইউতে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অবস্থা টালমাটাল। এ যুদ্ধের প্রভাব পড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আশার হাতছানি দিচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৩ দশমিক ৩৮ শতাংশ। আর সারা বিশ্ব থেকে ইইউর আমদানি বেড়েছে ২৪ দশমিক ৭৪ শতাংশ।এখন ইইউতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধিতে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট ইইউ’ প্রকাশিত আমদানির পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে পরিসংখ্যানে তথ‍্যানুসারে ২০২২ সালের প্রথম সাত মাসে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে এক হাজার ৩১৬ কোটি বা ১৩ দশমিক ১৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ৪৩ দশমিক ৩৮ শতাংশ। গত বছরের প্রথম সাত মাসে ইইউতে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছিল ৯৭৬ কোটি বা ৯ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

ইউরোস্ট্যাট-এর তথ‍্যানুসারে, ২০২১ সালের জুলাই পর্যন্ত আমদানির তুলনায় ২০২২ সালের এই সময়ে বিশ্ব থেকে ইইউর আমদানি প্রবৃদ্ধি ২২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে চীন থেকে গত সাত মাসে ইইউ দেশগুলোর পোশাক আমদানি ২৩ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধিসহ ১৪ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর পরের অবস্থানেই রয়েছে তুরস্ক। দেশটি রপ্তানি করেছে ৭০৮ কোটি বা ৭ বিলিয়ন ডলারের পণ্য। এর মাধ্যমে বাংলাদেশের পরই অবস্থান করছে দেশটি। এ‌ই পরিমাণ রপ্তানির মাধ্যমে এ সময়ে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ।

তথ্য বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে ইইউতে ৩১৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ভারত। এর মাধ্যমে এ সময়ে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে ২৬ দশমিক ৭৮ শতাংশ।

ইইউতে এ সময়ে ভিয়েতনামের রপ্তানি কমেছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটি রপ্তানি করেছে ২৩০ কোটি ডলারের পোশাক পণ্য। এ সময়ে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে ২২ দশমিক ৭৮ শতাংশ।

এরপর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- কম্বোডিয়া ৪১ দশমিক ৫০, ইন্দোনেশিয়া ৩০ দশমিক ৮৬, পাকিস্তান ২৮, মরক্কো ১৬ দশমিক ৬৭ ও শ্রীলঙ্কা ১৪ শতাংশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইইউতে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২