ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবে ধারাবাহিক হামলা সত্ত্বেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরবে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল শিগগিরই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছেন, যা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.০৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ৮৯ সেন্ট বা ০.৮৯ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৯.৪১ ডলারে অবস্থান করছে।

উল্লেখ্য, গত শনিবার হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এই হামলার তালিকায় রাজধানী রিয়াদ এবং সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাও ছিল। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, তারা হুতিদের নিক্ষিপ্ত সবকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার উদ্বেগ দেখা দিলেও, সৌদি আরব থেকে জাহাজ চলাচল পুনরুদ্ধারের প্রত্যাশা বাজারে নতুন করে স্বস্তি ফিরিয়েছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

আপডেট সময় : ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬