৪ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৪তম (অধিবর্ষে ৯৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৭১ দিন বাকি রয়েছে।
১৮৯৮ – বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন কর্তৃক চলচ্চিত্র প্রদর্শনী : স্থান ক্লাশিক থিয়েটার, কলকাতা।
১৯৪৯ – ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
১৯৬০ – ইতিহাসের এই দিনে সেনেগাল স্বাধীনতা লাভ করে। সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ। এর রাজধানীর নাম ডাকার। সেনেগাল নদী থেকে দেশটির নামকরণ করা হয়।
১৯৬৮ – মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
১৯৮৪ – ভারতীয় নভোচারী রাকেশ শর্মা সোভিয়েত সহযোগিতায় মহাকাশ অভিযান করে। তিনি ভারতীয় প্রথম নভোচারী। রাকেশ ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন।
১৮৮৯ – মাখনলাল চতুর্বেদী, ভারতীয় স্বাধীনতা সংগ্ৰামী,কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং সাংবাদিক।(মৃ.১৯৬৮)
১৯২৯ – আবুল খায়ের, বাংলাদেশী চলচ্চিত্র ও নাট্য অভিনেতা।
১৯৩২ – অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৯২)
১৯৩৩ – সনজীদা খাতুন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। (মৃ.২০২৫)
১৯৪১ – জিয়া উদ্দিন, দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক।
১৯৪২ – চিত্রশিল্পী কালাম মাহমুদ।
১৯৬০ – হুগো ওয়েভিং, নাইজেরীয়-অস্ট্রেলীয় অভিনেতা।
১৯৬৫ – রবার্ট ডাউনি জুনিয়র, মার্কিন অভিনেতা।
১৯৭৯ – হিথ লেজার, অস্ট্রেলীয় অভিনেতা। (মৃ. ২০০৮)
১৯৮৭ – সামি খেদিরা, জার্মান ফুটবলার।
১৯৮৯ – স্টিভেন ফিন, ইংরেজ ক্রিকেটার।
১৮৫৭ – ঝালকারি বাঈ, ঝাঁসী রানী লক্ষ্মীবাঈ-এর বিশ্বস্ত সেনানী, সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধা। (জ.১৮৩০)
১৯২৮ – অনুরূপচন্দ্র সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
১৯৩২ – উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী (১৯০৯) জার্মান রসায়নবিদ। (জ. ১৮৫৩)
১৯৩৯ – গাজি বিন ফয়সাল, ইরাকের দ্বিতীয় বাদশাহ। (জ. ১৯১২)
১৯৫০ –
সুন্দরীমোহন দাস, বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক।(জ.১৮৫৭)
উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও সাংবাদিক। (জ.১৮৭৯)
১৯৭১ – যোগেশচন্দ্র ঘোষ, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ। তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা। (জ.১৮৭৭)
১৯৮৩ – গ্লোরিয়া সোয়ানসন, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রযোজক।(জ. ১৮৯৯)
১৯৯০ – মোহাম্মদ জাকারিয়া, বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক। (জ. ১৯২৩)
২০০৪ – সুখেন দাস, বাংলার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।(জ.২৮/৭/১৯৩৮)
২০১৩ – রজার ইবার্ট, মার্কিন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার। (জ. ১৯৪২)
২০২১ – দীপা চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী।
২০২৫ – মনোজ কুমার, ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক। (জ.১৯৩৭)
শিশু দিবস (হংকং, তাইওয়ান)
Leave a Reply