ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় শিক্ষার্থী আজমুল মৃত্যুর ঘটনা: অধরা ৪ এজাহারনামীয় অভিযোগে জড়িত ব্যক্তি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক সাক্ষাৎ গ্রেপ্তার হয়েছেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে যোগ হতে পারে আজ দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের শতক: ক্রিকেটীয় এক রূপকথা পুলিশের অন্দরমহলে সন্দেহ, আওয়ামী লীগ ঘরণার কর্মকর্তাদের নজরদারি ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল সুদূর অস্ট্রেলিয়াও মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজন আটক জাডেন স্মিথের প্রেমের গুঞ্জন নিয়ে যা জানা গেল ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ: রিমান্ড শেষে ছাত্রলীগের দুই নেতা কারাগারে

সাইয়‍্যেদ বাবু, ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪৫১ বার পড়া হয়েছে

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ: রিমান্ড শেষে ছাত্রলীগের দুই নেতা কারাগারে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ: রিমান্ড শেষে ছাত্রলীগের দুই নেতা কারাগারে

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে (৪৪) পিটিয়ে হত্যায় অভিযুক্ত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়া‌রি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি আদালত) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়া‌রি ছাত্রলীগের ওই নেতাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদের আদেশ দেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা চন্দন কুমার ঘোষ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সোহানকে মারধর করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও তার অনুসারীরা। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, ঝিনুকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেফতার করে পুলিশ। অপর দুই আসামি এখনও পলাতক রয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ: রিমান্ড শেষে ছাত্রলীগের দুই নেতা কারাগারে

আপডেট সময় : ১১:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪