ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী মিরসরাইয়ে গৃহায়নের দুই আবাসন প্রকল্পে স্থবিরতা ও অনিয়মের বেড়াজাল ভালো নাম ও ডাকনামের নানামুখী রসায়ন

অবশেষে রাণীশংকৈল মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০২:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে

অবশেষে রাণীশংকৈল মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে রাণীশংকৈল মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি

দীর্ঘ প্রায় তিন মাস ধরে অনেক ঘটনা-রটনার মধ্য দিয়ে অবশেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি করা হয়েছে।

গত সোমবার (১৮ মার্চ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওই ৪ শিক্ষককে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়।

আগামী ২১ মার্চের মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন ১৮ মার্চ রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেন।

বদলি হওয়া ৪ শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকাকে রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সহকারি শিক্ষক ধীরেন্দ্রনাথকে নেকমরদ ফরিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আয়েশা খাতুনকে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আবুল কালাম আজাদকে নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

অপরদিকে উপজেলার অন্য ৪ সহকারী শিক্ষককে ডেপুটেশনের ভিত্তিতে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

এসব শিক্ষকরা হলেন, বলঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল কাদের, মহেষপুর টেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃ মারুফা কামাল, আমজুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. কামাল হোসেন ও পাটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা.বেলি খাতুন।

প্রসঙ্গত: ২০২৩ সালের ৩ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকাসহ কযেকজন শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি না করা, কোচিং বাণিজ্য, শিক্ষক দ্বন্দ্ব, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ ইত্যাদি বিষয়ে অভিভাবকরা অভিযোগ করেন।

এনিয়ে ওই বিদ্যালয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার ঘটনাও ঘটে, যার একটি ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।

এরপর দু’পক্ষের অভিযোগ ইউএনও, জেলা শিক্ষা অফিসার ও থানা পর্যন্ত পৌঁছে। অভিযোগের প্রেক্ষিতে গঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ বদলির আদেশ দেন।

এদিকে বদলিকৃত ওই শিক্ষকদের মধ্যে দু’জন শিক্ষক বদলি আদেশের চিঠি ১৯ মার্চ সকাল পর্যন্ত গ্রহণ করেনি।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ মার্চ অফিস চলাকালীন চিঠি গ্রহণ না করলে, তারা অটো বদলি হয়ে যাবে।

২১ মার্চের মধ্যে চিঠিতে উল্লেখকৃত স্কুলে যোগদান না করলে তাদের বিরুদ্ধ বিভাগীয় মামলা দায়ের করা হবে। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, গত ৩ ডিসেম্বর ২০২৩ সালে ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কয়েকজন অভিভাবকের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কয়েকজন সহকারী শিক্ষকের মধ্যে একটি বাকবিতন্ডার ঘটনা ঘটে।

এনিয়ে অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৪ জন শিক্ষককের বদলির আদেশ দিয়েছন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে রাণীশংকৈল মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি

আপডেট সময় : ০২:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪