অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবার যথেষ্ট হয়েছে, অর্থাৎ ‘এনাফ ইজ এনাফ’। দেশের মানুষ এবং রাষ্ট্রের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে, সেই সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, একটি বিশেষ মহল দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারেক রহমান পুরনো দিনের স্মৃতিচারণ করে বলেন, এই গোষ্ঠী জনগণের বুকে বন্দুকের নল ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। ২০২৪ সালে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী ও সন্ত্রাসী শক্তিকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল, আজও সেই একই মানসিকতা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা এবং গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, তা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন রাখেন, দেশের মানুষ কি আবারও গুম-খুনের রাজনীতি, ভোটাধিকার হরণ এবং মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ দেবে? অবশেষে তিনি দেশের স্বার্থে চব্বিশের চেতনায় অনুপ্রাণিত হয়ে সবাইকে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান। তাদেরকে কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























