ভূরুঙ্গামারীতে সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ভূরুঙ্গামারীতে সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
ভূরুঙ্গামারীতে সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে

সরকার ভোজ্যতেলের (সয়াবিন) মূল্য নির্ধারণ ও ভ্যাট প্রত্যাহার করলেও নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা।কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবাহ না থাকার অযুহাতে নির্ধারিত মূল্েযর অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানাগেছে, তীর, রূপচাঁদা, পুষ্টি, বসুন্ধরা, ফ্রেশসহ অন্যান্য ব্রান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবাহ কমিয়ে দিয়েছেন ডিলাররা। ফলে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য যা লেখা আছে সেই দামেই ডিলারদের কাছে থেকে তেল কিনতে হচ্ছে এমন অভিযোগ ব্যবসায়ীদের। এ ক্ষেত্রে কোন কমিশন না পাওয়ার কথা জানান ব্যবসায়ীরা। ফলে তারা বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাজারে গিয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য ৭৯৫ টাকা থাকলেও তা ৮১০ টাকা থেকে ৮৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি কেজি খোলা সয়াবিন তেল ১৭০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত দাম রাখায় দোকানিদের সাথে ক্রেতাদের বাগবিতন্ডতায় জড়াতেও দেখা গেছে।

জাকির হোসেন নামের এক ক্রেতা জানান, বসুন্ধরা ব্রান্ডের পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল কিনতে হলো ৮২০ টাকায় অথচ গায়ের মূল্য ৭৯৫ টাকা।
অতিরিক্ত দামে তেল বিক্রির বিষয়ে জানতে চাইলে মুদি ব্যবসায়ী শ্রী কল্যাণ জানান, ডিলারের নিকট থেকে পাঁচ লিটার সয়াবিন কিনেছি ৭৯৫ টাকায়। কোন কমিশন না পাওয়ায় বাধ্য হয়েই সামান্য লাভ নিয়ে বিক্রি করছি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী বনিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। ভূরুঙ্গামারীতে সয়াবিন তেলের সরবাহ কম শুনেছি। তবে বেশি দামে বিক্রির বিষয়টি আমার জানা নেই।পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা বাজার তদারকি বাড়িয়েছি। যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবেন এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পন্য বিক্রি করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!