ভূরুঙ্গামারীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ৪১৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্ত্রীর সাথে অভিমান করে ফরিদ মিয়া (২৮) নামের এক যুবক ইদুর মারা বিষ ও কীটনাশক পানে আত্মহত্যা করেছে। মৃত ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগভান্ডার গ্রামের আশরাফ আলীর ছেলে। তার ৮ বছর, ৫ বছর ও দেড় বছর বয়সের তিনটি শিশু সন্তান রয়েছে।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাগেছে, অভাবের সংসারে ফরিদ মিয়ার স্ত্রী ববিতা বেগমের সাথে প্রায় বিভিন্ন বিষয়ে ঝগড়া লাগতো।
গত ঈদের দুইদিন আগে স্ত্রীর সাথে ঝগড়া লাগে পরে অভিমান করে বাড়ি থেকে ঢাকা চলে যান ফরিদ। সোমবার দুপুরে সে ঢাকা থেকে বাড়িতে আসে। বিকেলে পুনরায় স্ত্রীর সাথে কেনা কাটা নিয়ে ঝগড়া লাগে। এক পর্যায় রাত সাড়ে নয়টার দিকে ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকা ইদুর মারা দুটি বড়ি ও এক বোতল কীটনাশক পান করে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনিত হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মিয়ার মৃত্যু হয়।এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























