অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভুরুঙ্গামারীতে ২জন আটক
- আপডেট সময় : ০১:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ৪৩৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকেলে উপজেলার শিংঝাড় সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের আমির হোসেন এর পুত্র জাহিদুল ইসলাম (২৮) ও দেওয়ানের খামার গ্রামের আতিকুর রহমান এর পুত্র শাহরিয়ার আহমেদ(২১)।
তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১)(ক) ধারায় ভুরুঙ্গামারী থানার মামলা দিয়ে শনিবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।জানাযায়, গত শুক্রবার বিকেলে শিংঝাড় বিজিবি ক্যাম্পের টহলরত একটি দল দক্ষিণ শিংঝাড় মাঠের পার নামক স্থানে দুজন ব্যক্তিকে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৫২ এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করে। পরে আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























