সেপ্টেম্বরের আগে স্কুল খুলছে না, সমাপনী পরীক্ষা ডিসেম্বর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সেপ্টেম্বরের আগে স্কুল খুলছে না, সমাপনী পরীক্ষা ডিসেম্বর : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

সেপ্টেম্বরের আগে স্কুল খুলছে না, সমাপনী পরীক্ষা ডিসেম্বর

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
১০০ নম্বরের মধ্যে ১৫১ পেয়েছে এক শিক্ষার্থী

সৃষ্টি ডেস্কঃ আগামি সেপ্টেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব হলে ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সোমবার (২৭ জুলাই) শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই’রাব) আয়োজিত ‘করো’নাকালে প্রাথমিক শিক্ষায় চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অ’তিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।আগামী সেপ্টেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব হলে ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সোমবার (২৭ জুলাই) শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই’রাব) আয়োজিত ‘করো’নাকালে প্রাথমিক শিক্ষায় চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অ’তিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।

জাকির হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত আমাদের নেই। এই পরীক্ষা আরো যুগোপযোগী করার জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের কাজ চলছে।’ তিনি বলেন, ‘যদি সেপ্টেম্বরে স্কুল খুলে তাহলে আমাদের এক ধরনের প্রস্তুতি রয়েছে। আর এই সময়ে স্কুল খোলা সম্ভব না হলে ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে।

এজন্য সংশোধিত সিলেবাস তৈরি করা হচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ পাঠ চিন্তা করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে।’ সেমিনারে আরো বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

শিক্ষা/২৯/৭/২০২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!