ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সুবাশ’র বির্তক প্রতিযোগীতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ৬৭৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৃষ্টি ডেস্ক : ‘যুক্তির শাণিত  শ্রোতে আঁকি মুক্তির মহাকাল’ এই প্রতিপাদ্যের আলোকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা ও নাশিতা ট্রেডার্সের সহযোগীতায় সুশাসন বাস্তবায়নের জন্য শিক্ষা নামক সংগঠন ‘সুবাশ’ এর আয়োজনে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগীতায় সরকারি দলের ভুমিকায় এসএসসি ব্যাচ-২০১৪ এবং বিরোধী দলের ভুমিকায় এসএসসি ব্যাচ-২০১৬ অংশ গ্রহণ করে। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল ‘লকডাউনই কি কোভিড-১৯ ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায়’।

প্রতিযোগীতায় বিরোধী দল জয় লাভ করে। সরকারি দলে ছিলেন এসএসসি-২০১৪ ব্যাচের মাহামুদুর রহমান অর্পন, হাবিবা জান্নাত হাসি ও নাহিদ হাসান। অপর দিকে বিরোধী দলে ছিলেন এসএসসি-২০১৬ ব্যাচের জান্নাতুল ফেরদৌস আশা, মুতমাইনা শিফা ও আবিদ হাসান অভি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিরোধী দলীয় নেতা জান্নাতুল ফেরদৌস আশা। উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। বিতর্ক প্রতিযোগীতার স্পীকারের দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক সরকার রকিব আহমেদ জুয়েল। বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রভাষক ও সাংবাদিক শামসুজ্জোহা সুজন ও মাইদুল ইসলাম মুকুল। এছাড়া এসময় আরডিআরএস বাংলাদেশ এর বিবিএফজি প্রোগ্রামের পক্ষ থেকে ৩ নারী বিতার্কিককে পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের মেধার বিকাশের লক্ষ্যে আগামীর দিনগুলোতেও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করে সুবাশ ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সুবাশ’র বির্তক প্রতিযোগীতা

আপডেট সময় : ০৩:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০