ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

পরিবর্তন হচ্ছে আইসিটিসহ একাদশ শ্রেণির চারটি বই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ৬৬৫ বার পড়া হয়েছে

পরিবর্তিত হচ্ছে একাদশ শ্রেণীর চারটি পাঠ্য বই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৃষ্টি ডেস্কঃ বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের চারটি বই।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি), বাংলা, ইংরেজি ও বাংলা সহপাঠ বইয়ে ব্যাপক পরিবর্তন হচ্ছে।  একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর আগেই নতুন ‍ও পরিমার্জিত  এই চারটি বই বাজারে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, উচ্চ মাধ্যমিকের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বইটি নিম্নমানের হওয়ায় এ বছর থেকে তা বেসরকারি খাত থেকে তুলে নেওয়া হবে। বাংলা, ইংরেজি ও বাংলা সহপাঠের মতো আইসিটি বইটিও সরকারিভাবে বাজারজাত করা হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই আইসিটি বইটি বাজারে পাওয়া যাবে। বইটি বর্তমানে নতুন করে লেখা হচ্ছে। এ ছাড়া বাংলা বইয়ের কয়েকটি গল্প বাদ যাবে কয়েকটি নতুন গল্প যুক্ত হবে। ইংরেজি ও বাংলা সহপাঠ বইও পরিমার্জন হচ্ছে।

ইংরেজি বই পরিমার্জন কমিটির প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ ও ইংরেজির অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

করোনাভাইরাসের থাবায় অনিশ্চিত চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তি। ভর্তির জন্য অপেক্ষা করছেন ১৬ লাখের বেশি ছাত্রছাত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় কলেজগুলোর ভর্তির দিনক্ষণও ঠিক করা যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা যেন বইয়ের অভাবে ঘরে বসে হাত গুটিয়ে না থাকে, সে জন্য বাজারে উচ্চ মাধ্যমিকের বই ছাড়ার সব ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেছে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ (এনসিটিবি)। শিক্ষা মন্ত্রণালয়ের একটা সময়োপযোগী সিদ্ধান্ত দিয়েছে।

অতীতে কখনোই একাদশ শ্রেণির ভর্তির আগেই পাঠ্যপুস্তক ‘প্রস্তত’ থাকেনি। কলেজেগুলোতে ক্লাস শুরুর পর বই বাজারে আসত। এবারই ক্লাস শুরুই শুধু নয়, ভর্তির আগেই বই বাজারে শিক্ষার্থীদের জন্য রেডি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে। অভিভাবকরা বলছেন, করোনার কারণে কলেজগুলোতে ভর্তি ও ক্লাস দেরিতে শুরু হলেও নতুন ও পরিমার্জিত বই বাজারে আসবে শিগগিরই।

অভিভাবকরা নতুন বইয়ের জন্য অপেক্ষা করছেন। বাজার থেকে পুরনো বই কিনে টাকা নষ্ট করতে চান না কেউই।

সুত্র: দৈনিক শিক্ষা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবর্তন হচ্ছে আইসিটিসহ একাদশ শ্রেণির চারটি বই

আপডেট সময় : ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০