দুশ্চিন্তায় ভূরুঙ্গামারীর ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহারকারী চাষিরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দুশ্চিন্তায় ভূরুঙ্গামারীর ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহারকারী চাষিরা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দুশ্চিন্তায় ভূরুঙ্গামারীর ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহারকারী চাষিরা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
দুশ্চিন্তায় ভূরুঙ্গামারীর ডিজেল সেচ পাম্প ইরি-বোরো চাষিরা

ডিজেল তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় চলতি ইরি-বোরো মৌসুমে বোরো ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রান্তিক ও ডিজেল পাম্প দিয়ে বোরো ধান চাষীরা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ১৬ হাজার ২১২ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  জেনে নিন>> হাইব্রিড ধান চাষ পদ্ধতি  এসব জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প ১ হাজার ৮৬ টি এবং ৪ হাজার ৮৫৫টি ডিজেল চালিত সেচযন্ত্রের সাহায্যে সেচ প্রদান করা হবে। প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বিঘা গত বছরের তুলনায় শুধু সেচ বাবদ বোরো চাষিকে ৭০০ টাকা থেকে ১০০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে।

এ ছাড়া জমি চাষ,শ্রমিক ও কীটনাশকসহ সব কিছুর দামও বৃদ্ধি পেয়েছে। জেনে নিন>> বাংলাদেশের ধান পরিচিতি ও ধান চাষ পদ্ধতি   অতিরিক্ত ব্যয়ের কারণে দুশ্চিন্তায় পড়েছে বোরো ধান চাষিরা। যদিও উপজেলা কৃষি বিভাগ বলছে, অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাই পদ্ধতি ব্যবহার করে উৎপাদন ব্যয় কমাতে পারে কৃষক। তবুও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে অনেক কৃষক বোরো আবাদ কমিয়ে দিয়েছেন।এতে বোরো ধান উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ডিজেলের দাম বাড়ায় ধান উৎপাদনে বাড়তি খরচের কথা স্বীকার করে বলেন, আমরা এডব্লিউডি এবং অন্যান্য সেচ সাশ্রয়ী যে প্রযুক্তিগুলোর ব্যহহার, রাইস ট্রান্সপ্ল্যান্টার দিয়ে ধান লাগানো এবং অন্যান্য প্রযুক্তি কৃষকদের গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করছি যাতে ধান উৎপাদন খরচ সাশ্রয় করতে পারে।

পাইকেরছড়া ইউনিয়নের কৃষক আব্দুল জলিল জানান, বোরো ধানের চারা লাগানোর প্রস্তুতি নিচ্ছি। তাই প্রতিদিন সেচ দিতে হয়। তেলের দাম বাড়ায় অতিরিক্ত ব্যয় নিয়ে দুশ্চিন্তায় আছি।
আরেক প্রান্তিক কৃষক মোজাম্মেল জানান, তেলের দাম বৃদ্ধিতে ধানের চাষ করাই দুষ্কর হয়ে যাবে। হালচাষের খরচ বেড়ে গেছে। গত বছর ট্রাক্টর দিয়ে প্রতি বিঘা জমি ৩০০ টাকায় চাষ দিতাম।এখন ডিজেলের দাম বাড়ায় ৪০০ টাকায় চাষ দিচ্ছি। স্যালো মেশিনে সেচের খরচ বেড়ে গেছে।এবার বোরো আবাদ কমিয়ে দিয়েছি।তবুও হিমশিম খেতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!