ডোমারে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে তালাবদ্ধ রাখার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে তালাবদ্ধ রাখার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

ডোমারে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে তালাবদ্ধ রাখার অভিযোগ

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ডোমারে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে তালাবদ্ধ রাখার অভিযোগ
ডোমারে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে তালাবদ্ধ রাখার অভিযোগের আলোচনা।

 

 

 

ডোমারে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে তালাবদ্ধ রাখার অভিযোগ

 

 

ডোমারে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে তালাবদ্ধ রাখার অভিযোগ।
নীলফামারীর ডোমারে নিদিষ্ট সময়ের আগেই ছুটির দেওয়ার প্রতিবাদ করায় শিক্ষককে বিদ্যালয়ের ভিতরে রেখেই তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ে এক শালিশী বৈঠক করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধান। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

 

 

জানা গেছে, উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের বেতগারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিদিষ্ট সময়ের আগেই ছুটি দিয়ে আসছিল।

 

 

গত বৃহস্পতিবার (২৫.০৯.২০২৫ ইং) ঘটনার দিন প্রধান শিক্ষক গোলাম আজম ১২টা ৩০ মিনিটে স্কুল থেকে চলে যান। সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, হাসিবুল ইসলামের নেতৃত্বে অন্য শিক্ষকরা দুপুর তিনটায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয়।

 

 

এ সময় সিনিয়র সহকারী শিক্ষক কামাল পাসা নিদিষ্ট সময়ের আগেই ছুটি দেওয়ার বিষয়টি প্রতিবাদ করেন। বলেন, টিও স্যার চারটা পর্যন্ত স্কুলে থাকার কড়া নির্দেশ দিয়েছেন। তোমরা আগে ছুটি দিলে টিও স্যারকে আমি ফোন করে জানাব। কথা কাটাকাটি এক পর্যায়ে সহকারী শিক্ষক তরিকুল ইসলাম ও হাসিবুল ইসলাম প্রতিবাদকারী শিক্ষক কামাল পাসাকে বিদ্যালয়ের ভিতরে রেখেই মুল গেটে তালা দিয়ে চলে যায়।

পড়ুন>> রাঙামাটির আইন-শৃঙ্খলা সভায় একতাই শান্তির বার্তা

 

এক পর্যায়ে অন্য চাবি দিয়ে সহকারী শিক্ষিকা গোলাপি বেগম সিনিয়র সহকারী শিক্ষক কামাল পাসাকে মুক্ত করেন। এ নিয়ে আজ রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম জানান, বিদ্যালয়টি উপজেলার একমাত্র মডেল প্রাথমিক বিদ্যালয়। যেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত রয়েছে। শিক্ষক সংখ্যা ১১ জন। শিক্ষার্থী ২৪০ জন। ৬ষ্ট ২৬,৭ম ১০, ৮ম ১৫ জন।

 

 

এ ব্যাপারে তিনি আরও বলেন, শিক্ষকদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল, বিষয়টি টিও স্যার মিমাংসা করে দিয়েছেন। অনেক দিন থেকে বাত ব্যথায় ভুগছি। আগে ১৯/২০ হয়েছিল তব ইদানীং ঠিক হয়ে গেছি।

 

 

বিদ্যালয়টির সময়ের আগেই ছুটি দেওয়ার সত্যতা স্বীকার করে সাবেক সভাপতি মতিউর রহমান রুবেল জানান,আমি অনেক চেষ্টা করেছি।হেড মাষ্টারের পায়ে একটু সমস্যা আছে।

পড়ুন>> রাণীশংকৈলে বন্দর কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার 

 

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যতটা অভিযোগ উঠেছে, ততটা পায়নি। তবে মিমাংসা করে দিয়েছি। বলেছি, এটা সর্বশেষ সুযোগ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!