ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফাতিউস ফাহমিদ, ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৫:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৫০১৮ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটি ফল ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। সোমবার, ৬ অক্টোবর ২০২৫, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, তোমাদের প্রজন্ম বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে- যার ভিত্তি হলো সুশাসন, মানব উন্নয়ন, ন্যায়বিচার এবং উন্নয়ন। আমার বিশ্বাস তোমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারবে।

তিনি বলেন, “তোমরা সেটা করে দেখিয়েছো, আমার বিশ্বাস তোমরা পারবে।” তিনি শিক্ষার্থীদের স্যার ফজলে হাসান আবেদ এর জীবন ও শিক্ষাদর্শন অনুসরণ করার আহবান জানান।

নবীন শিক্ষার্থীদের বরণ করতে গিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার শিক্ষার্থীদের দেশ, জাতি এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমাদের সবাইকে এক সাথে হয়ে মানব কল্যাণে কাজ করতে হবে। স্রষ্টা আমাদের সেজন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন। এছাড়াও তিনি বাছবিচারহীনভাবে ইন্টারনেট এবং কৃত্রিম বৃদ্ধিমত্তার ওপর নির্ভরশীলতা কমাতে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

আরও  বলেন, এখন আমাদের কিছু জানার প্রয়োজন হলেই আমরা ইন্টারনেট ঘাটি। ইন্টারনেটে অনেক মিথ্যা তথ্য থাকে। আমাদের উচিত পারস্পরিক আলাপ আলোচনা করা, লেখাপড়া করা এবং বোঝাপড়ার মাধ্যমে নিজেদের এবং অন্যের জ্ঞানবৃদ্ধি করা। তিনি আরো বলেন, “আমরা সবাই অনন্য। আমাদের সবাইকে নিজেদের অনন্য গুণাবলীগুলোকে খুঁজে বের করতে হবে এবং এর মাধ্যমে সমাজের উন্নতি সাধনে কাজ করতে হবে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির সমৃদ্ধ ইতিহাস ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর শিক্ষাদর্শনের সাথে শিক্ষার্থীদের পরিচিত করানো হয়। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, রেসিডেন্সিয়াল সেমিস্টার, ক্লাবের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর মাধ্যমে মানসম্মত শিক্ষার প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি অঙ্গীকারকে সবার সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারহা হাসান প্রীতি ব্র্যাকইউ অল্টার দলের নেতৃত্ব দিয়ে ‘আইডিয়া ইনোভেশন ৫.০’-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য সম্মানিত হন।

একই বিভাগের শিক্ষার্থী নাফিম করিম খান ‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’ প্রোগ্রামে বিজয়ী আটজন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একজন হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা পান। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাতুল হাসান ও তাজনিয়া তাবাসসুম অনন ‘বিডি অ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’-এ দ্বিতীয় রানারআপ হওয়ার জন্য পুরস্কৃত হন।

ওরিয়েন্টেশনে ভিডিওবার্তায় শিক্ষার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটিতে স্বাগত জানান রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, প্রক্টর ড. রুবানা আহমেদ, বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাব “মনন” এর শিক্ষার্থীরা। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির 7 অক্টোবর ২০২৫ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফিস অফ কমিউনিকেশন্স এ তথ‍্য জানায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫