সংবাদ শিরোনাম :
দেশের সব সরকারি প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলবে এক শিফটে
সৃষ্টি শিক্ষা ডেস্ক
- আপডেট সময় : ০২:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এক শিফটেই চলবে। আগামী বছর (২০২৩ সাল) জানুয়ারি থেকে এ নিয়ম সারা দেশে কার্যকর হবে ।
সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে রোববার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারব।’
একই সময়ে সারাদেশের সবক স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন গণশিক্ষা সচিব।
তিনি জানিয়েছেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে।
প্রসঙ্গত, কিছু স্কুলে দুই শিফট চালু থাকায় এক শিফটের শিক্ষকদের মধ্যে ক্ষোভ চলে আসছিল। তারা এক শিফট চালুর দাবি জানিয়ে আসছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























