ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপুর্নভাগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে সদর উপজেলার ভোট এবং অন্যান্য উপজেলার ভোট সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সমূহে অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , ঠাকুরগাঁও সদর উপজেলায় সদস্য পদে ১৭৪ ভোট পেয়ে দেবাশীষ দত্ত সমীর (অটো রিক্সা) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোশারুল ইসলাম সরকার (টিউবওয়েল) ১২৭ ভোট পান। বালিয়াডাঙ্গী উপজেলায় সদস্য পদে মো: সফিকুল ইসলাম (তালা) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিল মো: হাবিবুর রহমান (টিউবওয়েল) ১৯ ভোট পান। পড়ুন সারাদেশের জেলা পরিষদ নির্বাচনের হালচাল

পীরগঞ্জ উপজেলায় সদস্য পদে মো: মোস্তাফিজুর রহমান (হাতি) ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: গিয়াস উদ্দীন (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৬০ ভোট। রানীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন (তালা) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট। হরিপুর উপজেলায় আনিসুজ্জামান শান্ত (টিউবওয়েল) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: হবিবর রহমান (তালা) পেয়েছেন ১৮ ভোট। সংরক্ষিত—১ (বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও সদর) আসনে সদস্য পদে আফসানা আখতার (ফুটবল) ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি দ্রৌপদী দেবী আগারওয়ালা (টেবিল ঘড়ি) ১৫৪ ভোট পেয়েছেন। সংরক্ষিত—২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সেতারা হক (টেবিলঘড়ি) পেয়েছেন ১৩৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিদ্বন্দি না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী চেয়ারম্যান নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!