প্রবাসীদের বাস্তবতায় বদলে যাওয়া জীবন
- আপডেট সময় : ০৮:৩২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ৩১৮ বার পড়া হয়েছে
বাসা থেকে অনেক মাইল দূরে প্রবাসে পরিবার ছেড়ে যে ছেলেটা পড়াশোনা বা চাকরি করে, তার জীবনটা অন্য রকম হয় …তাকে শিখতে হয় কিভাবে একা থাকতে হবে,কিভাবে নিজের হাতে রান্না করতে হবে,কাজের শেষে রুমে এসে নিজের কাপড় নিজের হাতে পরিস্কার হরতে হবে। হুট করে বদলে যাওয়া এক জীবন।যে জীবনের শুরু থেকেই যুদ্ধ করে বাঁচতে শিখতে হয়। যে ছেলেটা আগে বাসা থেকে বের হইলেই “আব্বু ৫০-১০০ টাকা দাও বলে টাকা নিয়ে বেহিসেবী জীবন যাপন করতো সেই ছেলেটা এখান গুণে গুণে মাসের টাকা খরচ করতে শিখে গেছে….. সে জেনে গেছে ১০০ টাকার নোটটা ভাংতি করলেই তা ফুরিয়ে যাবে। সে এখন বুঝে গেছে মাসের শেষে শূন্য পকেট নিয়ে কিভাবে খেয়ে না খেয়ে জীবন কাটাতে হয়।যে ছেলেটাকে সব সময় আদর করে বাবা- মা মুখে তুলে খাইয়ে এতো বড় করেছে,,,।সেই ছেলেটাই এখন ক্ষুধা লাগলে কিভাবে বিস্কুট খেয়ে রাত কাটিয়ে দিতে হয়, কিভাবে ক্ষুধা চেপে রেখে ঘুমায়ে যাইতে হয় তা জেনে গেছে। মাছ-মাংস আর ফাস্টফুড ছাড়া যার মুখে কিছু উঠতো না, সে এখন বাহিরের অখাদ্য খেয়ে ঢেকুর তুলতে শিখে গেছে।একটুখানি পথ হাঁটতে যার রিকশা লাগতো এখন সে পুরোটা বিকেল ক্লান্তিহীনভাবে হেঁটে বেড়াইতে শিখে গেছে ।আজীবন মায়ের আঁচলের নিচে থাকা ভীতু নরম সন্তানটা এখন ঘন্টার পর ঘন্টার বিশাল হাইওয়ে রোডে একা একাই পাড়ি দিয়ে যাতায়াত করে ,তার আর ভয় লাগে না এখন।ছেলেটা এখন মায়ের ডাক ছাড়াই ভোরে উঠে যায়, রাতে শক্ত বালিশের মত বানিয়ে মাথার নিচে দিয়ে ঘুমিয়ে যায়।মশার কামড়,জ্বর, ঠাণ্ডা আর গায়ে লাগে না এখন তার।এখন সে জ্বর আসলে নিজে নিজই মাথায় পানি দিয়ে জ্বরকে তারিয়ে দিতে শিখে গেছে। একদিন জীবন এখানে এসে বদলে যায়। প্রচন্ড হতাশ ছেলেটা চোখের পানিটুকু আটকে রেখে দাঁতে দাঁত চেপে বলতে শিখে যায় আলহামদুলিল্লাহ ভালো আছি ।”ভালো থেকো সকল প্রবাসী জীবন যুদ্ধের সৈনিক।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























