কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
সভায় বক্তব্য দেন কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খ.ম. ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
পড়ুন>>আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় কচাকাটাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পড়ুন>>কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই
বক্তারা বলেন, কচাকাটাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হলে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হবে। পাশাপাশি দীর্ঘদিনের ভোগান্তি ও জনদুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এ জন্য কচাকাটাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























