বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- আপডেট সময় : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে অধিক পরিচিত, গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে পুলিশ তাকে আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তাদের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে এবং পুলিশ তাকে খুঁজছিল। আজ সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, আসলামের চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। তিনি থাইল্যান্ডের ব্যাংকক হয়ে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে গোয়েন্দারা ধারণা করছেন। বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া।
উল্লেখ্য, সুইডেন আসলাম এর আগে দীর্ঘ সময় কারাগারে ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর প্রায় ১৯ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী সময়ে তিনি কারামুক্তি পান।
সূত্র: দৈনিক আমাদের সময়
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















