ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে চালানো তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কি না, সেই বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ ভেবেছিল সরকার তাদের মতোই গুলি চালিয়ে জবাব দেবে। তবে বর্তমান সরকার তাদের মতো পথ অনুসরণ করবে না এবং আইন মেনেই পরিস্থিতি মোকাবিলা করা হবে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে, কিন্তু এই বিষয়ে তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই।

গত ১৬ বছরের (২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত) রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে প্রাণ হারিয়েছেন। আইনমন্ত্রীর অভিযোগ, এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া অন্তত সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়, যাদের অনেকেই আর ফিরে আসেননি। এই বিচারপ্রার্থী পরিবারগুলোর বেদনা ও প্রার্থনার কথা তিনি গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন। আইনমন্ত্রী অভিযোগ, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। অনেকের স্বজন এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, প্রিয়জন যেন ফিরে আসেন।

তিনি আরও জানান, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে কথা বলতে গিয়ে প্রায় ৬০ লাখ বিএনপি নেতাকর্মী রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। দুঃসময়ের এই অধ্যায় থেকে জাতিকে মুক্ত করতে জেন-জি প্রজন্মের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই প্রজন্ম নিজেদের ক্ষত ও স্বজন হারানোর বেদনা ভুলে যায়নি। তাদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬