প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:২৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। শনিবার সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
এর আগে সকালে কুর্মিটোলার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর তিন বাহিনীর প্রধানগণ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা জানান। ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত সমন্বিত আক্রমণের সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর দেশজুড়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে, যেখানে দেশের সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর সাফল্য কামনা করা হবে।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























