ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করলেন মেয়র মামদানি স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ, খুলেছে মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার নতুন দরপত্র নিয়ে বিতর্ক চট্টগ্রামে দুই রাতে তিন পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভাঙচুর ও অগ্নিকাণ্ডে টুঙ্গিপাড়া থানা বিধ্বস্ত, বন্ধ সব কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, থানার প্রবেশপথের কলাপসিবল গেটে তালা ঝুলছে এবং ভেতরে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন না। থানার ভেতরটা এখন কেবল ধ্বংসস্তূপ। ওসি’র কক্ষটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; সেখানে আসবাবপত্রের চিহ্ন হিসেবে পড়ে আছে কেবল পুড়ে যাওয়া লোহার কাঠামো ও একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব।

থানার বর্তমান পরিস্থিতি এবং সেবাপ্রাপ্তির বিষয়ে জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ কাজ করছে। এছাড়া পুরো উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো টহল চোখে পড়েনি।

এদিকে, গত কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতার পর টুঙ্গিপাড়ার পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যার পর নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের মিছিল বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও টুঙ্গিপাড়ার অভ্যন্তরীণ রাস্তায় ভ্যান ও ইজিবাইক ছাড়া অন্যান্য যানবাহন খুব একটা দেখা যাচ্ছে না। গত কয়েক দিনের উত্তেজনার প্রভাবে সাধারণ মানুষের উপস্থিতি এখনো কম।

একই দিনে আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ তিন বাহিনীর প্রধান গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন। তারা বিভিন্ন এলাকা ঘুরে ঢাকায় ফিরে গেলেও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি। গোপালগঞ্জ থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি স্থানীয় জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন আপনাদের আইনশৃঙ্খলা রক্ষা করার দরকার নেই, তবে আপনারাই তা রক্ষা করুন।’ তিনি আরও বলেন, যারা এলাকায় অস্থিতিশীলতা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে অবস্থান নিতে হবে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি ভালো দাবি করে আগামী দিনগুলোতেও তা স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভাঙচুর ও অগ্নিকাণ্ডে টুঙ্গিপাড়া থানা বিধ্বস্ত, বন্ধ সব কার্যক্রম

আপডেট সময় : ০৭:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬