সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে
- আপডেট সময় : ০২:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে
বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীনস্থ অডিট অধিদপ্তর ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরে সরাসরি জনবল নিয়োগে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৪৭টি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩ নভেম্বর থেকে টেলিটক ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ পাবেন।
অন্যদিকে অফিস সহায়ক (গ্রেড–২০) পদের আবেদন ফি ৫৬ টাকা। জুনিয়র অডিটর (গ্রেড–১৬), কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬) ও ড্রাইভার (গ্রেড–১৬) পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
আবেদন ফি সংক্রান্ত তথ্য
- জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার (১৬তম গ্রেড): আবেদন ফি ১১২ টাকা।
- অফিস সহায়ক (২০তম গ্রেড): আবেদন ফি ৫৬ টাকা।
- অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্য ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণের পর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন সাবমিট করার পর প্রার্থীকে একটি ‘আবেদনকারীর কপি’ সংরক্ষণ করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার নিয়ম হলো, যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএস পাঠাতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। প্রথম এসএমএসে লিখতে হবে ‘CAGUser ID’ এবং দ্বিতীয় এসএমএসে ‘CAGYesPIN’ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
আবেদনপত্রের ছবি ও স্বাক্ষরের মাপ
- ছবি: দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট।
- স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট।
আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের কারিগরি সমস্যার সম্মুখীন হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এছাড়া প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করে সহায়তা নেওয়া সম্ভব। প্রার্থীদের নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য দাপ্তরিক ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি গুরুত্বসহকারে পড়ে নেওয়া উচিত।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























