ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায়, উদ্ধার কর্ণফুলীতে খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চাকরির বিজ্ঞপ্তিতে বেতন প্রকাশ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার কড়া নিন্দা জানাল কাতার কাশিমপুরের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন জেল সুপার দৌলতখানে নৈরাজ্য ঠেকাতে যুবদলের রাতভর মহড়া সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, হেলমেট পরে আওয়ামী লীগ কর্মীদের মহড়া

চাকরির বিজ্ঞপ্তিতে বেতন প্রকাশ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরির বিজ্ঞপ্তিতে পদের দায়িত্ব, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও বেতনের ঘরটি প্রায়ই থাকে রহস্যে ঘেরা। কোথাও ‘আকর্ষণীয় বেতন’ তো কোথাও আবার লেখা থাকে ‘আলোচনা সাপেক্ষে’। এতে আবেদনকারী আগে থেকে জানতে পারেন না কাজের বিনিময়ে তিনি কত টাকা পারিশ্রমিক পাবেন। তবে চাকরির বাজারের এই অস্বচ্ছ চিত্র বদলাতে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে এখন থেকে চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের অঙ্ক উল্লেখ করা নিয়োগদাতাদের জন্য বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

ব্রিটিশ সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো চাকরিপ্রার্থীদের সময় ও শ্রম বাঁচানো এবং কর্মক্ষেত্রে বেতনবৈষম্য দূর করা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নিয়োগদাতারা যাতে বিজ্ঞপ্তিতে বেতনের তথ্য প্রকাশ করেন, তা নিশ্চিত করতে সরকার কঠোর আইনি বাধ্যবাধকতা তৈরির পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম স্পষ্টভাবে জানিয়েছেন, চাকরির জন্য আবেদন করার আগেই একজন তরুণ কিংবা পরিবারের দায়িত্ব বহনকারী ব্যক্তির জানা উচিত, ওই কাজের জন্য তিনি কত টাকা বেতন পাবেন। তার মতে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।

যুক্তরাজ্যের ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক পল নওয়াক এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, অনেক ক্ষেত্রে ‘প্রতিযোগিতামূলক বেতন’ লেখা দেখে আবেদন করার অভিজ্ঞতা চাকরিপ্রার্থীদের জন্য হতাশাজনক হয়। বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ না থাকায় যোগ্য প্রার্থীরা আবেদন করার বিষয়ে দ্বিধায় ভোগেন। বেতন প্রকাশ বাধ্যতামূলক হলে কর্মক্ষেত্রে তথ্যের এই অসমতা কমবে এবং বিশেষ করে নারী ও তরুণেরা নিজেদের কাজের প্রকৃত বাজারমূল্য বুঝতে পারবেন।

যুক্তরাজ্যের এই পদক্ষেপ বাংলাদেশের চাকরির বাজারের দীর্ঘদিনের একটি সংকটকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বাংলাদেশে সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে বেতন স্কেল ও গ্রেড সুনির্দিষ্ট থাকলেও বেসরকারি খাতের চিত্র সম্পূর্ণ বিপরীত। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিপণন কিংবা মানবসম্পদ ব্যবস্থাপনার মতো প্রায় প্রতিটি খাতের বিজ্ঞপ্তিতেই বেতন গোপন রাখার চল রয়েছে।

স্নাতক শেষ করা নতুন চাকরিপ্রার্থীদের জন্য এই পরিস্থিতি সবচেয়ে জটিল। অভিজ্ঞতা না থাকায় কত টাকা বেতন চাওয়া উচিত, তা নিয়ে তাঁরা অনিশ্চয়তায় থাকেন। আবার সাক্ষাৎকারের আগে বেতন জানতে চাইলে নিয়োগদাতার কাছে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার ভয়ও কাজ করে। সাকিব সালিম দীপ্ত নামের একজন চাকরিপ্রার্থী জানান, পছন্দমতো পদ পেলেও বেতনের অংক অজানা থাকায় আবেদন করতে দ্বিধা বোধ করতে হয়। ফলে একই ধরনের কাজ করেও তাঁরা তুলনামূলক কম বেতন পান।

চাকরিপ্রার্থী সুপন রায়ের ভাষ্যমতে, সঠিক ধারণা না থাকায় নিজের প্রত্যাশা নির্ধারণ করাই কঠিন হয়ে পড়ে। বেশি বেতন চাইলে বাদ পড়ার ভয় এবং কম চাইলে যোগ্যতার যথাযথ মূল্যায়ন না হওয়ার দুশ্চিন্তা—এই দুইয়ের মাঝে আটকা পড়েন প্রার্থীরা। বিশেষজ্ঞরাও মনে করেন, এই সংস্কৃতি পেশাদার মানবসম্পদ ব্যবস্থাপনার পরিপন্থী। আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবির মানবসম্পদ বিভাগের প্রধান মোশাররফ হোসেনের মতে, বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ না রাখা আধুনিক চর্চা নয় এবং এটি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি প্রকাশ করে।

বেতন প্রকাশ বাধ্যতামূলক করা হলে চাকরিপ্রার্থীরা পদের দায়িত্ব ও বেতনের তুলনা করে নিজের যোগ্যতা ও প্রত্যাশার সঙ্গে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। পরিশেষে, চাকরির ক্ষেত্রে এমন স্বচ্ছতা গড়ে উঠলে তা সামগ্রিকভাবেই কর্মসংস্থান ব্যবস্থাকে আরও বেশি কার্যকর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য যে, একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া চলছে, যেমন উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন সুবিধাসহ ব্র্যাকে চাকরির আবেদনের সুযোগ রয়েছে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাকরির বিজ্ঞপ্তিতে বেতন প্রকাশ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য

আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬