ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, হেলমেট পরে আওয়ামী লীগ কর্মীদের মহড়া তিন বছরেই নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে ৭টি ফল ও সবজি খোসাসহ খেলে মিলবে বাড়তি পুষ্টি চট্টগ্রামে নাছির, নওফেল ও মাহতাবের বাসায় পুলিশের অভিযান জোহানেসবার্গ টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে হারের শঙ্কায় বাংলাদেশ দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ব্যাংকে ৯০৩ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নাশকতা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই নির্দেশনার ফলে বিমানবন্দরগুলোর সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর ও সুসংহত করা হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) এই নির্দেশনা জারি করা হয়।

বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা ও নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহ ও পরিস্থিতির আলোকে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে কঠোর নিরাপত্তা প্রটোকল অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে তল্লাশি কার্যক্রম বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার এবং বিমানবন্দরে প্রবেশকারী প্রতিটি যানবাহনে কঠোর তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা প্রদান করেছে বেবিচক। এপিবিএনকে তাদের টহল কার্যক্রম বৃদ্ধি এবং যানবাহন তল্লাশির বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর থানাকে বিমানবন্দর সংলগ্ন এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতের বেলা ফ্লাইট চলাচল করে না, সেখানেও রাতজুড়ে নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বিমানবন্দরগুলোতে এআই ক্যামেরার আওতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বেবিচকের আলোচনা হয়েছে এবং বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকায় নতুন করে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ব্যবস্থাপনায় আলাদাভাবে ক্যামেরা স্থাপনের প্রক্রিয়াও শুরু করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক

আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬