পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি
- আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ধরনের যাচাই-বাছাই শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া মাত্রই নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর মাধ্যমে এসআই পদে চাকরির অপেক্ষায় থাকা হাজারও প্রার্থীর জন্য বড় একটি সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বাড়ল।
গত ২৯ অক্টোবর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এসআই পদে চার হাজার এবং কনস্টেবল পদে ১০ হাজারসহ মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়। প্রথমবারের মতো চার হাজার এসআই সরাসরি নিয়োগের লক্ষ্যে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। এত দিন এই পদে ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতি এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো, তবে এবার বিশেষ প্রয়োজনে শতভাগ পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নিয়োগের বর্তমান অবস্থা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, চার হাজার এসআই নিয়োগের প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাজ চলছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরপরই পুলিশ সদর দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাঠপর্যায়ে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই জরুরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত এই প্রস্তাবটি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর সচিব কমিটির সভায় পাস হয়েছে। নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রার্থীর মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিবিড় যাচাই-বাছাই করেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিয়োগের স্বচ্ছতা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এসআই পদে নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপে যোগ্যতা প্রমাণ করতে হয়। শুরুতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর দৌড় ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়।
মাঠপর্যায়ে পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে একজন এসআই থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলার তদন্তের দায়িত্ব পালন করেন। অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আসামি গ্রেপ্তারের পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন।
দশম গ্রেডের অন্তর্ভুক্ত এই পদের প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা, যা সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত উন্নীত হতে পারে।
মূল বেতনের পাশাপাশি সরকার নির্ধারিত বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতা পাওয়া যায়। এছাড়া সরকারি খরচে পোশাক, স্বল্প মূল্যে রেশনের সুবিধা এবং উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থাও রয়েছে। প্রশিক্ষণের সময়েও নির্ধারিত ভাতা ও আবাসনের সুবিধা পান সদস্যরা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে পরিদর্শকসহ উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই বিজ্ঞপ্তির জন্য এখন থেকেই শারীরিক ও লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























