ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু আহত ও একজন নিখোঁজ সাভারে শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কারখানা ছুটি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ড এখন মার্তিনেজের ১০ লাখ টাকা বকেয়া: পাঁচলাইশে ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুয়েটে ১৫ শিক্ষক নিয়োগ: আট বিভাগে আবেদনের সুযোগ কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের এনএসএ নেটওয়ার্কে প্রযুক্তিগত গোলযোগ

এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গ্রহণ করতে গিয়ে নাগরিকদের ভোগান্তি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এনআইডি সংক্রান্ত সেবায় সাধারণ মানুষের হয়রানি বা দুর্নীতির কোনো অভিযোগ তিনি আর সহ্য করবেন না।

সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকেও তিনি সক্রিয় সহযোগিতা ও কার্যকর পরামর্শ চেয়েছেন। এনআইডি সেবায় দুর্নীতির অভিযোগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে নাসির উদ্দিন বলেন, “এনআইডি কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই।

পড়ুন>>গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। আয়োজনে নির্বাচন কমিশনের চারজন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদ, এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা, সরকারি বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরাও কর্মশালায় অংশ নেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, প্রতিদিন নথিপত্রে সই করার সময় এনআইডি সংক্রান্ত অন্তত ছয়-সাতটি আবেদন তার নজরে আসে। বহু নাগরিক মাসের পর মাস, এমনকি কয়েক বছর আগে আবেদন করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অভিযোগ জানাচ্ছেন।

তিনি বলেন, সংবাদপত্রে যখন সাধারণ মানুষের হয়রানির খবরগুলো দেখি, তখন ব্যক্তিগতভাবে আমি খুবই অস্বস্তি ও বিব্রত বোধ করি। আমি চাই, ভুক্তভোগীদের মুখ থেকে আর যেন হয়রানির এই শব্দ শুনতে না হয়। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন।

এনআইডি কার্যক্রমে ব্লেইম গেম বা এক দপ্তর অন্যের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, জন্মনিবন্ধন কিংবা শিক্ষাগত সনদের ত্রুটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দায়িত্ব এড়ানোর প্রবণতা বন্ধ করতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করাটাই আমাদের প্রধান দায়িত্ব এবং এর জন্য যা করা প্রয়োজন, তা করতে হবে।

তিনি আরও বলেন, “জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি একজন নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল।” তিনি বলেন, অনেক সময় কারও জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলে সেটিকে সামনে এনে দায় এড়ানোর চেষ্টা করা হয়।

সেবাগ্রহীতাদের সুবিধার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, আবেদনের পর সেটির বর্তমান অবস্থা সম্পর্কে আবেদনকারীকে দ্রুত নিশ্চিত করতে হবে। আবেদন জমা নেওয়া থেকে শুরু করে প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য যেমন—মেসেজ বা সিরিয়াল নম্বর দেওয়া, আবেদনকারীকে জানাতে হবে। ফলে সেবা পেতে মানুষকে অন্ধকারে থাকতে হবে না।

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্ট করে জানাতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তার আবেদনের কী অবস্থা।”

সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার ঘাটতির বিষয়টিও মাথায় রাখার পরামর্শ দিয়েছেন সিইসি। তিনি বলেন, দেশের সব নাগরিক সমানভাবে প্রযুক্তিতে দক্ষ নন। গ্রামের বয়স্ক বা সাধারণ মানুষ অনলাইন সেবা ব্যবহারে হিমশিম খেতে পারেন। তাই তাদের সক্ষমতার কথা বিবেচনা করে সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজ করতে হবে।

আরও পড়ুন>>গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

এছাড়া, নিয়মিত প্রচার-প্রচারণার মাধ্যমে সঠিক নিয়ম ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে মানুষকে সচেতন করার ওপরও জোর দিয়েছেন তিনি। স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না হলে বিকল্প উপায় খুঁজতে হবে।

শুধু অনলাইন থেকে ডাউনলোড করতে বললে প্রান্তিক পর্যায়ের মানুষ তা বুঝবেন না। তাদের দোরগোড়ায় বা সুবিধামতো জায়গায় কার্ড পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া, মৃত ব্যক্তির তথ্য গোপন করলে পরিবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারে, এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে এনআইডি সংক্রান্ত সমস্যার বাস্তবসম্মত সমাধানে তিনি সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

আপডেট সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬