১০ লাখ টাকা বকেয়া: পাঁচলাইশে ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ওয়াসা। মঙ্গলবার (১৭ নভেম্বর) গোলপাহাড় এলাকায় পরিচালিত এই অভিযানে ১০ লাখ টাকা বকেয়া থাকায় দুই গ্রাহকের পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে। এই দুটি সংযোগের বিপরীতে বকেয়া বিলের পরিমাণ ১০ লাখ টাকা।
একই অভিযানে অবৈধ সংযোগ ও অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও গোলপাহাড় এলাকায় চারটি গভীর নলকূপকে লাইসেন্সের আওতায় আনা হয়েছে।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, বকেয়া রাজস্ব আদায়ে ওয়াসা বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে। সরকারি পাওনা আদায়ে ওয়াসা বদ্ধপরিকর বলে জানান তিনি।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























