ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের এনএসএ নেটওয়ার্কে প্রযুক্তিগত গোলযোগ গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে রহস্যময় লাল বক্স, আতঙ্ক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক গোপালগঞ্জে হামলাকারীদের ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টারিকাকে গোলবন্যায় ভাসিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে বড় নাশকতার শঙ্কা বাহরাইনে হামলার জেরে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ পারমাণবিক ক্লাবের সদস্য সাফ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা জয় অচল যুক্তরাষ্ট্রের এনএসএ-এর গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক

অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক পদত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠালে তা গ্রহণ করা হয়েছে। স্পিকারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের সংসদ অধিবেশনে এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ কারণেও তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে দলটির ওই সূত্রের দাবি।

দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অসুস্থতার বিষয়টি এর আগেও তিনি সংসদ সচিবালয়কে জানিয়েছিলেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও শারীরিক পরিস্থিতির কারণে তিনি অংশ নিতে পারেননি এবং সেই সময় চিঠি দিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন।

তবে তার এই পদত্যাগের পেছনে রাজনৈতিক গুঞ্জনও রয়েছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ ছিল, যা তার পদত্যাগের অন্যতম কারণ হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়া চলতি বছরের ১ জুলাই জাতীয় সংসদে গঠিত ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’-এর সভাপতিও ছিলেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

আপডেট সময় : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬