কোস্টারিকাকে গোলবন্যায় ভাসিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৯:০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
লিওনেল মেসি মাঠে না থাকলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে কোনো ঘাটতি ছিল না। বরং ২০২৬ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচে কোস্টারিকাকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। তরুণ খেলোয়াড়দের দাপুটে প্রদর্শনীতে দারুণভাবে শেষ হলো বিশ্বচ্যাম্পিয়নদের বছরের আন্তর্জাতিক মৌসুম।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। অষ্টম মিনিটে এনজো ফার্নান্দেজের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন নিকো পাজ। ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের সহায়তায় ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ। এর ঠিক তিন মিনিটের ব্যবধানে পাজ আবারও গোল করলে প্রথমার্ধেই জোড়া গোল পূর্ণ হয় তার। বিরতির আগে ৪৩ মিনিটে হুলিয়ান আলভারেজ তার দ্বিতীয় গোলটি করলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্কালোনির দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এরপর ৭৭ মিনিটে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যার ফলে ব্যবধান দাঁড়ায় ৬-০। ম্যাচের শেষ দিকে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো আরও একবার গোল করে নিজের জোড়া পূর্ণ করেন। সব মিলিয়ে এই তরুণদের নৈপুণ্যে আর্জেন্টিনা ৭-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
মেসির অনুপস্থিতিতে দলের তরুণ তুর্কিদের ওপর আস্থা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ২২ বছর বয়সী নিকো পাজ সেই আস্থার পূর্ণ প্রতিদান দিয়েছেন। রিয়াল মাদ্রিদ একাডেমিতে বেড়ে ওঠা এবং বর্তমানে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলা এই প্রতিভাবান মিডফিল্ডার জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এছাড়া নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো—তিনজনই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























