পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:২৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পিটারের সঙ্গে এটি একটি সৌজন্যমূলক ও অনানুষ্ঠানিক আলোচনা ছিল, যেখানে মূলত বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পিটার হাস বর্তমানে একজন বেসরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্বরত রয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাৎ হওয়ার তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মানে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর নিয়ে আলাপ হয়েছে।
উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন রাজনৈতিক উত্তাপের সময় তার বিভিন্ন কূটনৈতিক তৎপরতা এবং বিএনপি ও অন্যান্য বিরোধী দলের বর্জন ইস্যুতে তার কর্মকাণ্ড বেশ আলোচনার জন্ম দিয়েছিল। মানে, ইনফরমাল মিটিং, আমাদের ইনফরমাল ডিসকাশন, কথাবার্তা। বিএনপিসহ বিরোধীদের বয়কটের মধ্যে ২০২৪ সালের জানুয়ারিতে ওই নির্বাচনের আগে-পরে ঢাকায় তার দৌড়ঝাঁপ বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।
কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার এক বছর পর ২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পেশাগত দায়বদ্ধতার অংশ হিসেবেই তিনি বর্তমানে বিভিন্ন মহলে যোগাযোগ বজায় রাখছেন বলে জানা গেছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























