ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান

গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুর-টেংরা আঞ্চলিক সড়কের প্রায় সাত কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে শত শত মরা ও ঝুঁকিপূর্ণ গাছ। কোনোটির কাণ্ড শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, আবার কোনোটি গোড়া পচে হেলে পড়েছে ব্যস্ত সড়কের ওপর। সামান্য ঝড়ো হাওয়া কিংবা বৃষ্টিতে এসব গাছ ভেঙে পড়ার আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত পথচারীরা। স্থানীয়দের দাবি, এই সড়কের দুই পাশে অন্তত তিন শতাধিক মরা ও বিপজ্জনক গাছ রয়েছে, যেগুলোর ডালপালা প্রায়ই ভেঙে রাস্তায় পড়ছে। যেকোনো সময় গাছ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির আশঙ্কা করছেন তারা। সরেজমিনে দেখা যায়, শ্রীপুর চৌরাস্তা থেকে পশ্চিম দিকে টেংরা সড়কের মোড় পেরিয়ে টেংরা বাজারের দিকে এগোতেই সড়কের দুই পাশে শুকনো ও মরা গাছের সারি। টেংরা বাজার পেরিয়ে শিশুপল্লী মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে একই অবস্থা চোখে পড়ে। অবশিষ্ট গাছের একটি উল্লেখযোগ্য অংশও মরে গেছে।

ঝুঁকিপূর্ণ এসব গাছের নিচ দিয়েই প্রতিদিন চলাচল করছে বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ শত শত যানবাহন। এছাড়া বিদ্যালয়গামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এই ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাতায়াত করে। সেন্ট্রাল মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষক সারোয়ার হোসাইন জানান, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথের পাশেই বেশ কয়েকটি মরা গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কোমলমতি শিক্ষার্থীরা সবসময় ভয়ের মধ্যে চলাচল করে, তাই দ্রুত এগুলো অপসারণ করা জরুরি।

স্থানীয় সংবাদকর্মী ও গাছের উপকারভোগী ফজলে মুমিন আকন্দের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০০ সালে এই সড়কের পাশে প্রায় তিন হাজার গাছের চারা রোপণ করা হয়েছিল।

পরিকল্পনা ছিল, দশ বছর পর গাছগুলো কেটে বিক্রির লভ্যাংশ উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ১০ বছর পর গাছগুলো কেটে বিক্রির অর্থ থেকে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণের কথা ছিল।

কিন্তু নানা জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। তিনি জানান, ২০২৫ সালে বন বিভাগ গাছগুলো কাটার একটি প্রস্তুতি নিয়েছিল, কিন্তু উপকারভোগীদের বাইরের একটি পক্ষ মালিকানা দাবি করে বাধা সৃষ্টি করায় সেই উদ্যোগ থমকে যায়।

স্থানীয় ওলির মোড় এলাকার মুদি দোকানদার কবির হোসেন জানান, তার দোকানের বারান্দা ঘেঁষে একটি বিশাল আকাশমণি গাছ হেলে রয়েছে। তিনি বলেন, রাতে কখন গাছটি দোকানের ওপর ভেঙে পড়ে, সেই ভয়ে থাকি। বন বিভাগের গাছ হওয়ায় নিজেরা কাটতে পারছি না, আবার কর্তৃপক্ষও ব্যবস্থা নিচ্ছে না। এই উভয় সংকটে আতঙ্কের মধ্যেই প্রতিদিন তাকে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদ আহমেদ জানান, ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত বা নম্বরিং করে নিয়ম মেনে কাটার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে স্থানীয় দুটি পক্ষের বিরোধের কারণে কাজ পিছিয়ে গেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

শ্রীপুর উপজেলা রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত জেনে দ্রুত ব্যবস্থা নেবেন। অন্যদিকে, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা জানান, বিষয়টি তার নজরে এসেছে। নিয়ম মেনেই গাছগুলো অপসারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সমন্বয় করে দ্রুত এই সংকটের সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এলাকাবাসীর ভাষ্য, প্রায় এক দশক ধরে গাছগুলোর ঝুঁকি বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী

আপডেট সময় : ০৩:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬